সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি এককভাবে ক্ষমতায় এলে চাঁদাবাজি ও অরাজকতা বাড়বে: চরমোনাই পীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: সুনামগঞ্জে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও চাঁদাবাজি, গুন্ডামি ও অস্থিরতা বেড়ে যাবে। এতে দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দেবে এবং সাধারণ মানুষ নতুন করে ভোগান্তিতে পড়বে।

তিনি বলেন, দেশে যারা ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করে, তারা আসলে জনগণের পূর্ণ সমর্থন পায় না। ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটের মূল্যায়ন না হওয়ায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। তাই পিআর পদ্ধতির নির্বাচন চালু হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাবে।

চরমোনাই পীর অভিযোগ করেন, রাজনীতির নামে আজ দেশে দুর্নীতি, চাঁদাবাজি আর দখলবাজির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই অন্যায় ব্যবস্থার বিরোধী। জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর বহু দেশেই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়। এটি গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় সবচেয়ে কার্যকর উপায়। যারা বলে এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়, তারা আসলে গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে না।

গণসমাবেশে অন্যান্য বক্তারাও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্নীতি, গুম-খুন, ও চাঁদাবাজির রাজনীতি থেকে জনগণকে রক্ষা করার আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ভোট ও জনগণের অংশগ্রহণ ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত