সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

বিয়েতে প্রিয় বন্ধু না আসায় কবুল বলতে রাজি হননি বর, অতঃপর ঘটে গেল এক নাটকীয় ঘটনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বর আরমান হোসেন বিয়ের আসরে কেবল তখনই কবুল বলেন যখন তার প্রিয় বন্ধু উপস্থিত হন। বিয়ের অনুষ্ঠানে বন্ধুর অনুপস্থিতি বরকে দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও হয়ে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের করিম বেপারির ছেলে আরমানের বিয়ে ঠিক হয় ক্ষিরোদিয়া গ্রামে। দুপুরের দিকে বরযাত্রী রওনা দেয়ার সময় বর আরমানের এক ঘনিষ্ঠ বন্ধু গাড়িতে বসা নিয়ে ক্ষুব্ধ হয়ে বিয়েতে আসতে অস্বীকৃতি জানায়। বর যখন কনের বাড়িতে পৌঁছান, তখন বন্ধু উপস্থিত না থাকায় তিনি কবুল জানাননি।

কনের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অনুরোধেও বর রাজি হননি। স্পষ্টভাবে তিনি জানান, প্রিয় বন্ধু ছাড়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিয়ের পিঁড়িতে বসবেন না। প্রায় দুই ঘণ্টা পর বরপক্ষের লোকজন বন্ধুকে নিয়ে আসলে, তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কনের মামা সেলিম হোসেন বলেন, সবাই দাওয়াত খেয়ে অপেক্ষা করছে, কাজি বসে আছেন, কিন্তু বর কবুল করছেন না। পরে বুঝতে পারলাম, বন্ধু আসার জন্য অপেক্ষা করছেন। শেষমেশ বন্ধু আসায় বিয়ে সম্পন্ন হলো।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান রানা বলেন, আজকের অনুষ্ঠানটি দেখেই বোঝা গেল, বন্ধুত্ব কতটা শক্তিশালী হতে পারে। এটি সত্যিই আজকাল বিরল ঘটনা।

বর আরমান হোসেন জানান, রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার এক আত্মীয়ের সঙ্গে গাড়িতে বসা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি চাইনি আমার শুভ কাজে সে অনুপস্থিত থাকুক। তাই সে উপস্থিত হওয়ার পরই আমি বিয়ে সম্পন্ন করেছি।

এই ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং গ্রামবাসীর মধ্যে এখনও আলোচনা বিষয় হয়ে রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত