সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, ফ্লাইট চলাচল শুরু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে ধীরে ধীরে বিমান ওঠানামা স্বাভাবিক হতে থাকে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এর একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর থেকে ধীরে ধীরে অন্যান্য ফ্লাইটও নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন আনসার সদস্য এবং ৭ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর উপদেষ্টা ও কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য ও সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত