সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

স্টাফ রিপোর্টার: রাজধানীর এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড ও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো দলটির প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে বিএনপি ‘গভীর হতাশা ও বিস্ময়’ প্রকাশ করছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “১৭ তারিখে যে দলিল স্বাক্ষরিত হয়েছে, সেখানে জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হয়েছে, ৪৮টি দফার ওপর গণভোট হবে, অথচ সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।”

তিনি প্রশ্ন তোলেন, “যখন শুরু থেকেই বলা হয়েছিল ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে, তখন কেন বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে? জুলাই সনদের মূল বিষয়গুলো বাদ দিয়ে কেবল কমিশন ও কয়েকটি দলের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিএনপি নেতা আরও বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করতে পারে। “তাদের লক্ষ্য কী, তা স্পষ্ট নয়। এতে ঐক্যের পরিবর্তে নতুন অনৈক্যের জন্ম দেবে,” মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন ও জোটের প্রতীক বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তার দাবি, “যেকোনো জোট চাইলে তাদের নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত। কিন্তু এখন হঠাৎ করে বলা হচ্ছে, সবাইকে নিজ নিজ প্রতীকে অংশ নিতে হবে — এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক।”

তিনি আরও বলেন, “আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেখে হতাশ হয়েছি।”

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত