সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার এক শিশু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় এক হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়েছে সারা বিশ্বের। দীর্ঘ সময় পর ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়েছে এক ফিলিস্তিনি শিশু। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন।

দীর্ঘ দুই বছরের অবরোধ ও যুদ্ধের কারণে গাজার সাধারণ মানুষের জীবন আজ এক দুঃসহ বাস্তবতা। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আর ধ্বংসযজ্ঞের মধ্যেও বেঁচে থাকা ফিলিস্তিনিদের কাছে এক টুকরো মাংস বা ফল দেখা যেন স্বপ্নের মতো। যুদ্ধকালীন সময়ে ইসরায়েল গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়। এমনকি ফিলিস্তিনি জেলেদের সাগরে মাছ ধরাও নিষিদ্ধ ছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে আসে গাজায়। ক্ষতিগ্রস্ত বাজারগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে, আর অনেক পরিবার আবারও পছন্দের খাবার রান্নার সুযোগ পায়।

এই সময় এক ফিলিস্তিনি বাবা বহুদিন পর সন্তানদের জন্য মুরগির মাংস কিনে আনেন। ঘরে ঢোকার মুহূর্তেই শিশুরা মাংস দেখে বিস্ময়ে চিৎকার করে ওঠে, “আল্লাহ মহান! এটা কি সত্যিই মুরগি?” এরপরই এক শিশু আনন্দে সেজদায় পড়ে যায়।

Al Jazeera প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপে বসা তিনটি শিশু মাংস পেয়ে উল্লাসে ফেটে পড়ছে। আরেকটি ভিডিওতে এক শিশুর হাতে আপেল তুলে দিয়ে নাম জানতে চাইলে সে বলে “তরমুজ”। যুদ্ধের ভয়াবহতা এতটাই যে, শিশুরা ফলের নামও ভুলে গেছে।

মানবিক এই দৃশ্য দেখে সারা বিশ্বে আবেগের ঢেউ ছড়িয়ে পড়েছে। গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনো লাখো মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। শিশুদের অপুষ্টি ও ক্ষুধা মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। অনেক পরিবার এখনও বেঁচে আছে ঘাস, লতা-পাতা ও বিশুদ্ধ পানির স্বল্পতায়।

ফিলিস্তিনে ইসরায়েলি বোমাবর্ষণ থেমে গেলেও মানবিক সংকট এখনো গভীর। পুষ্টিকর খাবার পাওয়া সেখানে এখনো এক ধরনের বিলাসিতা।

সূত্র: Al Jazeera

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত