সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

মাথার কোন পাশে ব্যথা? জানুন, এটি কোন গোপন রোগের ইঙ্গিত দিচ্ছে আপনার শরীর!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: মাথাব্যথা এমন একটি সাধারণ সমস্যা যা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময়ে অনুভব করেন। অনেকেই তাড়াহুড়ো করে ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িকভাবে স্বস্তি পান, কিন্তু আসল কারণটা খুঁজে দেখেন না। অথচ মাথাব্যথার ধরন ও অবস্থান অনেক সময় শরীরের ভেতরের বড় কোনো সমস্যার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের মতে, মাথার কোন পাশে ব্যথা হচ্ছে সেটি ভালোভাবে বোঝার মাধ্যমে সহজেই রোগের ধরন চিহ্নিত করা যায়। নিচে মাথাব্যথার বিভিন্ন ধরন ও তার সম্ভাব্য কারণ তুলে ধরা হলো,

মাইগ্রেন:
মাথার একপাশে দপদপে ব্যথা শুরু হয় যা ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। অনেক সময় চোখের আশপাশেও যন্ত্রণা অনুভূত হয়। একে সাধারণভাবে “আধেকপালি মাথাব্যথা” বলা হয়। আলো বা শব্দে সংবেদনশীলতা, বমি বমি ভাব ও মাথা ঘোরা এ ব্যথার সাধারণ উপসর্গ।

টেনশন হেডেক (চাপজনিত মাথাব্যথা):
মানসিক চাপ, দুশ্চিন্তা বা ঘুমের অভাব থেকে এই ব্যথা শুরু হয়। এতে পুরো মাথা ভারী লাগে এবং মনে হয় যেন কেউ মাথাটা চেপে ধরেছে। অফিসের কাজের চাপ বা মানসিক উদ্বেগ এ ধরনের ব্যথা বাড়ায়।

ক্লাস্টার হেডেক:
এটি মৌসুমি বা নির্দিষ্ট সময়ে দেখা দেয়। সাধারণত চোখের পেছন থেকে মাথার একপাশে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং চোখ লাল হয়ে পানি পড়ে। পুরুষদের মধ্যে এই ব্যথা তুলনামূলক বেশি দেখা যায়।

মস্তিষ্কে রক্তক্ষরণ:
যদি মাথার পেছন দিক থেকে ঘাড় পর্যন্ত তীব্র ব্যথা অনুভূত হয়, তবে সেটি ব্রেন হেমোরেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ হতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

ব্রেন ইনফেকশন (সংক্রমণজনিত ব্যথা):
পুরো মাথায় ব্যথা অনুভূত হয়, সঙ্গে ঘাড়ে টান ধরে। সংক্রমণের কারণে জ্বর, বমি ও মাথা ঘোরা থাকতে পারে। চিকিৎসা বিলম্ব হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

চোখের পাওয়ার বেড়ে গেলে:
চোখের আশপাশে টান ও মাথায় ভারীভাব অনুভূত হয়। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলে এই ব্যথা আরও বাড়ে। চশমার পাওয়ার ঠিক না থাকলেও এমনটা হতে পারে।

ব্রেন টিউমার:
মস্তিষ্কের নির্দিষ্ট অংশে টিউমার হলে সেই পাশেই মাথাব্যথা শুরু হয়। টিউমার ছোট থাকলে ব্যথা হালকা হতে পারে, তবে টিউমার বড় হলে তীব্র ও স্থায়ী ব্যথা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলেন, মাথাব্যথা কখনোই অবহেলা করা উচিত নয়। যদি মাথাব্যথা বারবার ফিরে আসে, চোখে ঝাপসা দেখা যায়, মাথা ঘোরে বা বমি বমি লাগে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত