সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু চরফ্যাশনে

Our Times News

চরফ্যাশনে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্র নিহত

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার ঠিক আগে ৩ নম্বর ওয়ার্ডের তেলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী মোহাম্মদ রিয়াজের ছেলে জোবায়েদ ইসলাম, এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদের ছেলে জিহান। দুজনই নবম শ্রেণির ছাত্র ছিল। জোবায়েদ আলিগাও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জিহান চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে জোবায়েদ, জিহানসহ পাঁচজন সহপাঠী বাড়ি ফিরছিল। হাঁটার সময় মজা করতে গিয়ে তারা ধানক্ষেতের আইলের ভেতর ঢোকে। সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর ধরার ফাঁদ পেতে রাখা হয়েছিল। অসাবধানতাবশত জোবায়েদ ও জিহান ফাঁদে জড়িয়ে যায় এবং গুরুতর আহত হয়।

সহপাঠীরা চিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ইশতিয়াক আহমেদ জানান, “দুই ছাত্রকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।”

নিহতদের স্বজনদের অভিযোগ, কৃষিক্ষেতে কোনো সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, “ধানক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা খুবই বিপজ্জনক এবং এটি আইনত অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।”

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত