সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ থেকে ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন প্রতিদিন প্রায় সাত ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সাময়িক এই ভোগান্তির বিনিময়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

যেদিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১৮ জানুয়ারি (রোববার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকারপাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বনানী আবাসিক এলাকা, শহীদনগর, রূপনগর আবাসিক এলাকা, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৯ জানুয়ারি (সোমবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বায়েজিদ এলাকা, ক্লিপটন ও রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, শেরশাহ কলোনি, পাহাড়িকা ও সমবায় আবাসিক এলাকা, মোহাম্মদ নগর, শান্তি নগর, কুয়াইশ, নজুমিয়া হাট, বুড়িশ্চর, আজিজিয়া মাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২০ জানুয়ারি (মঙ্গলবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, সামারহিল, মৌমিনবাগ, হামজারবাগ, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, মদুনাঘাট বাজার, সংগীত সিনেমা রোড, ব্রাহ্মণহাট ও সংলগ্ন এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের বাইরে বিকল্প প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কাজ শেষ হলে বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে উন্নত হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত