সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, যা বললেন রুমিন ফারহানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রুমিন ফারহানা, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর এলাকার একটি মাঠে রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসনের দাবি, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘন হওয়ায় সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সমাবেশের আয়োজক ও প্রার্থীর এক সমর্থক জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান রুমিন ফারহানা। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান দাবি করেন, রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রুমিন ফারহানা বলেন, এটি অসৌজন্যমূলক আচরণ নয়, বরং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানান, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে স্টেজে উঠে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং মাইক ধরা ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। আচরণবিধি কীভাবে লঙ্ঘন হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানার দাবি, প্রতিপক্ষের প্রার্থীরা নিয়মিত সভা-সমাবেশ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন একপক্ষীয় আচরণ করছে বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা সব প্রার্থী ও দলের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধিমালার আলোকে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত