সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবেঃ জামায়াত আমীর ড. শফিকুর রহমান

Our Times News

ঝিনাইদহে জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘোষণা দিয়ে বলেন, “দুর্নীতিবাজদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে। দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না।”

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী শাসকরা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহর মেহেরবাণিতে ২০২৪ সালের ৫ আগস্ট সেই শাসনের অবসান ঘটেছে। তিনি বলেন, “আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের আয়না ঘরে তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল।”

আগামী পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেওয়ার অঙ্গীকার করে জামায়াত আমীর বলেন, তারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান। দুর্নীতিবাজদের শুধু চিহ্নিতই নয়, আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা তোমাদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। তোমরা ভিক্ষা চাও না, কাজ চাও। তাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব।” তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে।
চাঁদাবাজদের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে চাঁদার হার বেড়েছে। মানুষের কষ্টার্জিত রুজির ওপর হাত দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, “চাঁদাবাজি না করে ভিক্ষা করো।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। ২০২৪ সালে যেমন পরিবর্তন এসেছে, তেমনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি গণজাগরণ ঘটাতে হবে। ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মাওলানা মতিয়ার রহমান, মাওলানা আবু তালিব, এএসএম মতিউর রহমান, মোবারক হোসেন, জাগপার নেতা রাশেদ প্রধান ও এনসিপির তারেক রেজা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত