সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী দেশে থাকলে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা থাকত: মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান থাকত। তিনি বলেন, আগে রাজনৈতিক লড়াই হতো নৌকা ও ধানের শীষের মধ্যে। এখন সেই নৌকা আর নেই। নৌকার কাণ্ডারি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও‑১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পাকিস্তান শাসনামলে এ দেশের মানুষের ওপর চরম নির্যাতন চালানো হয়েছিল। সেই কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু যারা একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে মানুষ হত্যা করেছিল, তারাই এখন আবার দেশ চালানোর জন্য ভোট চাইছে। তিনি প্রশ্ন রাখেন, যারা স্বাধীনতা ও বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের হাতে কি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায়?

তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাস আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। এ ইতিহাস ভুলে গেলে বাংলাদেশকেই ভুলে যাওয়া হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই সমান অধিকার নিয়ে বাংলাদেশি। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষা করা হবে।

আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এটি তার শেষ নির্বাচন হতে পারে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি জনগণের কাছে আরেকবার সুযোগ চাইছেন। মানুষের পাশে থেকে, মানুষের ভেতরে মিশে কাজ করাই বিএনপির রাজনীতির লক্ষ্য বলে জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত