সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর–৫ ও বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ভোট ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, অনেক সময় বাইরে পরিবেশ ভালো মনে হলেও ভেতরে ভিন্ন চিত্র থাকে। আবার কখনো নির্বাচন শান্তিপূর্ণ হলেও ফলাফল ভিন্ন পথে চলে যায়। বাংলাদেশের নির্বাচনগুলোতে এমন অভিজ্ঞতা অতীতেও রয়েছে। সে কারণেই ফল প্রকাশের আগে নির্বাচন ভালো হয়েছে বা খারাপ হয়েছে, এমন মন্তব্য করা ঠিক নয়।

তিনি আরও বলেন, নির্বাচনে কারচুপির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অতীতের নির্বাচনগুলো থেকেই এই শঙ্কা তৈরি হয়েছে। এসব শঙ্কা দূর করতে হলে একটি সত্যিকার অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। প্রশাসন যতই ভালো কথা বলুক না কেন, যতক্ষণ না জনগণ তাদের ভোটের প্রকৃত ফল পাচ্ছে, ততক্ষণ নির্বাচন ভালো হয়েছে বলা যাবে না।

ফয়জুল করিম অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের রাতে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা চাই না দেশের কোথাও মারামারি, দখলদারি বা বিশৃঙ্খলা হোক। জনগণ যাকে ভোট দেবে, ফলাফলেও যেন সেটার প্রতিফলন দেখা যায়।

এ সময় তিনি আরও দাবি করেন, বরিশাল নগরীর মহিলা কলেজ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

শেষে তিনি ভোটারদের ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত