সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

ভোটে জিতে হাঁস কোলে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা, জানালেন লড়াইয়ের গল্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে আলোচনায় এসেছেন রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচনী ফল অনুযায়ী, রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় কোলে হাঁস নিয়ে সাংবাদিকদের সামনে আসা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি থেকে বের হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এবং জয় পাওয়া তার জন্য সহজ ছিল না।

রুমিন ফারহানা বলেন, তার চেয়ে বেশি কষ্ট করেছেন তার নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে তারা নানা চাপ ও বাধার মধ্যেও পাশে থেকেছেন। জয় না এলে তাকে আবার ঢাকায় ফিরে পেশাগত জীবনে ফিরে যেতে হতো বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটের দিন দুপুরের পর কিছু এলাকায় জাল ভোট ও ফলাফল আটকে রাখার চেষ্টা হয়েছে। তিনি নিজে কয়েকটি কেন্দ্রে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন বলেও দাবি করেন। জালিয়াপাড়া কেন্দ্রে সংঘর্ষের মুখে পড়ার কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি কোনো দলের প্রার্থী নন। ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে হলে কাজ করাই তার একমাত্র পথ। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানোর অঙ্গীকার করেন তিনি।

হাঁস প্রতীক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ছোটবেলা থেকেই হাঁস-মুরগির সঙ্গে তার স্মৃতি ও অভ্যাস জড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এখনো তার অবসর সময় কাটে এসব প্রাণীর সঙ্গেই। সেই আবেগ থেকেই হাঁসকে প্রতীক হিসেবে বেছে নেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন রুমিন ফারহানা। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি যদি তাকে ফিরিয়ে নিতে চায়, তাহলে তার সঙ্গে বহিষ্কৃত নেতাকর্মীদেরও ফিরিয়ে নিতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত