সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

Our Times News

আইজিপি আলী হোসেন ফকির হত্যার বিচার নিয়ে বক্তব্য দিচ্ছেন রাজশাহীতে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশ সদস্যসহ সব ধরনের হত্যাকাণ্ডের বিচার আইন অনুযায়ী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডই আইনের বাইরে নয় এবং প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত ও বিচার হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “শুধু পুলিশ নয়, ওই সময় অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। তাই সব হত্যার ঘটনাই গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, অযথা আন্দোলন বা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা ঠিক নয়। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

আইজিপি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই পুলিশের প্রধান লক্ষ্য। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেও স্থিতিশীল আইনশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আইজিপি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং তরুণ সমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।

আগামী শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত