সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য আগামী শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি বাসায় লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ দলের নেতারা অংশ নেন। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, সরকার যদি সংসদে গণভোটের সমাধান না করে, তাহলে শনিবার বিকেল ৫টায় এই বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।
হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার যদি গণভোট বাস্তবায়ন না করে, তাহলে ১১ দলের উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হবে। এরপরও সরকার জনমত উপেক্ষা করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি দুঃখজনক, কারণ সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে। সেটি অস্বীকার করে জাতিকে অপমান করা হচ্ছে। পঞ্চদশ সংশোধনী স্বৈরাচারী ক্ষমতার পথ প্রশস্ত করেছে। বর্তমান সরকার সেই পথে হাঁটছে, যা ভুল। গণভোট ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়।”

হামিদুর রহমান আযাদ বলেন, “দেশে জ্বালানি সংকট থাকলেও সরকার মিথ্যা প্রচার করছে। পেট্রোল পাম্পে তেল নেই, অথচ সরকার বলছে সংকট নেই। শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের সপ্তাহে তিনদিনের নির্দেশ মেধাবী ছাত্রদের ক্ষতিগ্রস্ত করবে। এটি গণভোট ও সংবিধান বাস্তবায়নের জন্য আন্দোলনের প্রয়োজনীয়তা আরও প্রমাণ করে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত