সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ, খেলাপি ঋণে চমকপ্রদ তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে খেলাপি ঋণের সার্বিক চিত্র এবং তা আদায়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তালিকা উপস্থাপন করেন।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে দেখা যায়, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বড় শিল্প ও ব্যবসা সংশ্লিষ্ট একাধিক কোম্পানি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস, বেক্সিমকো কমিউনিকেশনসসহ আরও বেশ কয়েকটি কোম্পানি।

তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকায়, যা অর্থনীতির জন্য বড় চাপ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া বর্তমান সংসদ সদস্য ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণও উল্লেখ করেন তিনি। তার তথ্য অনুযায়ী, এই অঙ্ক দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি টাকার বেশি। তবে আদালতের নির্দেশনার কারণে এর একটি অংশ আনুষ্ঠানিকভাবে খেলাপি হিসেবে দেখানো হয়নি।

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই সমস্যা দীর্ঘদিনের হওয়ায় সমাধানেও সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

অর্থনীতিবিদদের মতে, বড় অঙ্কের খেলাপি ঋণ ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত