
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর নতুন দর নির্ধারণ করে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হচ্ছে,
২২ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা
এর আগে চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম কমানো হলেও সর্বশেষ ঘোষণায় আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে বাজারে দামের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।




























