সর্বশেষ
সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত ইরানে বাংলাদেশের সহায়তা, ঢাকা থেকে যাচ্ছে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী
মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চাপে মোবাইল নেটওয়ার্ক, বড় ঝুঁকিতে টেলিযোগাযোগ খাত
ভারত-চীন থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে,ট্রাম্পের মন্তব্যে তীব্র বিতর্ক
শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, সতর্ক করল তিতাস গ্যাস
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, শিবগঞ্জে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
২৪ ঘণ্টায় ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত মাদারগঞ্জ
টানা বাড়ার পর স্বর্ণবাজারে বড় ধাক্কা, ভরিতে কমল ৩,২৬৬ টাকা
ক্যাম্পাসে উত্তেজনা: ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ ডাকসু নেতার
যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের দামে নতুন ঊর্ধ্বগতি
লেবানন-সিরিয়ায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের চেষ্টা, বাড়ছে উত্তেজনা
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব: আজই নির্ধারিত হতে পারে বাসের নতুন ভাড়া
শিবির ‘ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড’, চট্টগ্রামে নাছিরের বিস্ফোরক অভিযোগ
অনিশ্চয়তার বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

ভারত-চীন থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে,ট্রাম্পের মন্তব্যে তীব্র বিতর্ক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি চিঠি শেয়ার করেছেন, যেখানে ভারত, চীনসহ কয়েকটি দেশ নিয়ে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।

ওই চিঠিতে দাবি করা হয়, ভারত ও চীনকে ‘নরকতুল্য’ দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এসব দেশ থেকে কিছু মানুষ যুক্তরাষ্ট্রে শুধু সন্তান জন্ম দিতে আসে, যাতে তাদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। চিঠিতে এটিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইনের অপব্যবহার বলেও দাবি করা হয়।

মাইকেল সেভেজ আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই অভিবাসীরা নবম মাসে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেন এবং পরে সেই নাগরিকত্ব ব্যবহার করে পরিবারের অন্য সদস্যদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যান।

এর একদিন আগেই ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয় না। তবে আন্তর্জাতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, কানাডা, মেক্সিকোসহ বিশ্বের অন্তত তিন ডজন দেশে এ ধরনের আইন চালু রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য ও পোস্টকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ভারত ও চীনে বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরতেই ট্রাম্প এ ধরনের বক্তব্য ও পোস্ট শেয়ার করছেন।

মানবাধিকার কর্মীরা এই ধরনের মন্তব্যকে বিভাজনমূলক ও বৈষম্যমূলক হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, এমন বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও চীনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নীতি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যা ভবিষ্যতে দেশটির অভিবাসন রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত