সর্বশেষ
সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত ইরানে বাংলাদেশের সহায়তা, ঢাকা থেকে যাচ্ছে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী
মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চাপে মোবাইল নেটওয়ার্ক, বড় ঝুঁকিতে টেলিযোগাযোগ খাত
ভারত-চীন থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে,ট্রাম্পের মন্তব্যে তীব্র বিতর্ক
শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, সতর্ক করল তিতাস গ্যাস
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, শিবগঞ্জে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
২৪ ঘণ্টায় ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত মাদারগঞ্জ
টানা বাড়ার পর স্বর্ণবাজারে বড় ধাক্কা, ভরিতে কমল ৩,২৬৬ টাকা
ক্যাম্পাসে উত্তেজনা: ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ ডাকসু নেতার
যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের দামে নতুন ঊর্ধ্বগতি
লেবানন-সিরিয়ায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের চেষ্টা, বাড়ছে উত্তেজনা
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব: আজই নির্ধারিত হতে পারে বাসের নতুন ভাড়া
শিবির ‘ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড’, চট্টগ্রামে নাছিরের বিস্ফোরক অভিযোগ
অনিশ্চয়তার বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চাপে মোবাইল নেটওয়ার্ক, বড় ঝুঁকিতে টেলিযোগাযোগ খাত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে মোবাইল নেটওয়ার্কসহ পুরো টেলিযোগাযোগ খাত গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় দেশের মোবাইল টাওয়ার, ডাটা সেন্টার ও সুইচিং স্টেশনগুলো এখন প্রায় পুরোপুরি জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে বড় ধরনের যোগাযোগ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হতে পারে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাঠানো এক চিঠিতে এ সংকটের কথা জানায়। এতে বলা হয়, বিদ্যুৎ সংকট এখন শুধু পরিচালনাগত সমস্যা নয়, বরং দেশের সামগ্রিক ডিজিটাল সংযোগ ব্যবস্থার জন্য বড় ঝুঁকিতে পরিণত হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফলে মোবাইল অপারেটররা বাধ্য হয়ে বেস স্টেশন, ডাটা সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা চালাতে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করছে।

অপারেটরদের তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক সচল রাখতে প্রতিদিন প্রায় এক লাখ লিটার জ্বালানি ব্যবহার হচ্ছে। এর মধ্যে বেস ট্রান্সসিভার স্টেশনগুলোতেই সবচেয়ে বেশি ডিজেল ও অকটেন খরচ হচ্ছে। ডাটা সেন্টারগুলোতেও বড় পরিমাণ জ্বালানি ব্যবহার করতে হচ্ছে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে।

বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডাটা সেন্টারগুলো এখন মারাত্মক চাপের মধ্যে রয়েছে। কারণ এখান থেকেই দেশের মোবাইল কল, ইন্টারনেট ট্রাফিক ও ডিজিটাল সেবা পরিচালিত হয়।

অ্যামটবের মহাসচিব সতর্ক করে বলেন, যেকোনো বড় ধরনের বিঘ্ন পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। ডাটা সেন্টার বন্ধ হলে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে।

খাত সংশ্লিষ্টরা আরও জানান, এই সংকটের প্রভাব ইতোমধ্যে গ্রামীণ ও প্রান্তিক এলাকায় বেশি দেখা যাচ্ছে। কল ড্রপ, ইন্টারনেট ধীরগতি এবং সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে শহরাঞ্চলেও এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে।

অপারেটরদের মতে, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার সমন্বিত সমাধান ছাড়া এই সংকট কাটানো কঠিন হবে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ সহজ করা এবং টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য আলাদা অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের ডিজিটাল অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত