সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ভারতীয়দের এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকতে বললেন মোদি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দেশের অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপ কমাতে ভারতীয়দের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিশেষভাবে অন্তত এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

এক বক্তব্যে মোদি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হচ্ছে। তাই দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে জনগণকে আরও সচেতনভাবে খরচ করতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন সভা ও ভিডিও কনফারেন্সের সঙ্গে অভ্যস্ত হয়েছিল, এখন আবার সেই চর্চায় ফিরে যাওয়া প্রয়োজন। এতে জ্বালানি ব্যবহার কমবে এবং অপ্রয়োজনীয় ব্যয়ও হ্রাস পাবে।

মোদি আরও বলেন, সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিয়েতে অতিরিক্ত খরচ কমানো উচিত। তার মতে, এক বছরের জন্য স্বর্ণ কেনা কমানো গেলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এছাড়া তিনি ভোজ্যতেলের অপচয় কমানো এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ব্যবহার হ্রাসেরও আহ্বান জানান। তিনি প্রাকৃতিক কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক চাপও কমবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বড় স্বর্ণ আমদানিকারক দেশ হিসেবে ভারতে স্বর্ণের চাহিদা কমে গেলে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়তে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত