
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে কমে গেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনায় বাজারে এই পরিবর্তন দেখা দিয়েছে।
রোববার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম সোমবার গ্রিনিচ মান সময় অনুযায়ী প্রতি ব্যারেল ৯৮.৪৭ ডলারে নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম হলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো বেশি।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার আভাসেই বিনিয়োগকারীরা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে সরবরাহ পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের নিক্কেই 225 সূচক সোমবার সকালে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।




























