সর্বশেষ
দেশে আবারও কমলো রুপার দাম, ভরিতে বড় পতন
দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের পতন
২২ হাজার টাকা বেতনে জনবল নেবে আবুল খায়ের গ্রুপ
এ বছরের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ
ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
ঈদের পর সোনার দামে বড় স্বস্তি, আজ কত দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি?
এক বছরের কম সময়েই আবার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সকালেই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ইউরোপের মাটিতে ইতিহাস! হামজা–জামালদের দাপটে সান মারিনোকে হারিয়ে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ
দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্র, একের পর এক উধাও হচ্ছে মোবাইল
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, সারজিস আলমের অভিযোগ
৪০ দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সাধারণ বিষয় নয়, বিশ্ব দেখেছে ইরানের আসল শক্তি: আরাগচি
‘নামাজ পড়া ভুলে যাবে’ বলে মুসলিমদের হুমকি! ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো বক্তব্যে তীব্র বিতর্ক
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তারেক রহমানকে হুঁশিয়ারি পাটওয়ারীর
পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের পতন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করে ভরিতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ জুনও সোনার দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

বাজুস জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। ২০২৫ সালেও মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং ডলারের দামের পরিবর্তনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম প্রায়ই পরিবর্তন হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত