সর্বশেষ
ইরান ফুটবল দলকে ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যে ভূখণ্ড
বাঁ পায়ের দুর্দান্ত শটে নজর কাড়লেন জাইমা রহমান, জাতীয় দলে নেওয়ার দাবি সমর্থকদের
মগবাজার শাখার লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীনের অন্যান্য হাসপাতাল চলবে: স্বাস্থ্যমন্ত্রী
মিনিস্টার হাই-টেক পার্কে চাকরির সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ৭০ হাজার টাকা
শান্তি চুক্তির আভাসে টানা চতুর্থ দিনের উল্লম্ফন, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন-ইরান চুক্তি মানতে বাধ্য নয়, সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় ডিম নিক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা, তিনজনকে আটক করলো পুলিশ
১৬ জুন ২০২৬: দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার পরিবারসহ চারজনকে মারধর
উন্মুক্ত হরমুজ প্রণালি, দীর্ঘ বিরতির পর পার হলো প্রথম এলএনজি জাহাজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হতে পারে: ইরানের প্রেসিডেন্ট
ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় কোনো বিভাজন নেই, প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফুটবলের পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো আফ্রিকান ছোট্ট দেশ কেপ ভার্দে

দেশ মাদক ও তামাকমুক্ত না হলে স্বাস্থ্যখাতের বড় বাজেটও সুফল দেবে না: স্বাস্থ্যমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে এবার রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হলেও মাদক ও তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সেই বাজেটের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে তামাক ও মাদকের কারণে সৃষ্ট রোগব্যাধি নিয়ন্ত্রণ করা না গেলে এই বিপুল বিনিয়োগের প্রত্যাশিত ফল অর্জন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, প্রতি বছর দেশে তামাকজনিত নানা রোগে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং অনেকের মৃত্যু হচ্ছে। তামাকজাত পণ্য থেকে সরকার যে রাজস্ব আয় করে, তার তুলনায় কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হয় এসব রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসেবায়। ফলে তামাক দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি। সুস্থ জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে হাম রোগ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত