সর্বশেষ
মেসির পেনাল্টি মিস! অতপর মেসির অবিশ্বাস্য গোলে এগিয়ে গেলে আর্জেন্টিনা
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো
আর্জেন্টিনা-অস্ট্রিয়া মহারণে সঠিক প্রেডিকশন দিয়ে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা ফুটবল বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ৯ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি, সফলতার দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দফায় দফায় কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা
আর্জেন্টিনার ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে
লেবাননের পরিস্থিতিই হবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম বড় পরীক্ষা
দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
সিপিডির বাজেট বিশ্লেষণ: নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে
মালয়েশিয়ায় প্রবাসীদের স্বার্থে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ৯ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি ও নিরাপত্তাসহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে বৈঠক করেন। সফরটি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।

মাহদী আমিন জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ দফার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারেও সম্মতি জানায় দুই দেশ। পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং হালাল পণ্য খাতে গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করার আহ্বান জানান। তিনি কম খরচে, স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মালয়েশিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা কিংবা কারাগারে থাকা বাংলাদেশিদের মানবিকভাবে বৈধতা দেওয়া অথবা নিরাপদে দেশে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি খাতে এলএনজি, তেল-গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক জোট আরসিইপিতে যোগদানের ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

সফরকালে সংস্কৃতি খাতে একটি সমঝোতা স্মারক এবং বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমন বিষয়ে দুটি নোট বিনিময় করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত