সর্বশেষ
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, কারণ খতিয়ে দেখছে প্রশাসন
মিশরের বিপক্ষে ড্রয়ের পর ড্রেসিংরুমে আবেগঘন চিঠি লিখে গেল ইরান” কি আছে সেই চিঠিতে?
আ.লীগের পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত এখন ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন
এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
“এটি জুলাইয়ের বাজেট নয়, ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি বাজেটঃ সংসদে বললেন বিরোধী দলীয় এমপি শাজাহান চৌধুরী
ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশ
হায়দরাবাদে আমার নামে সড়ক, ‘এমন সম্মান আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেয়নি ভারত বললেন ডোনাল্ড ট্রাম্প
ফের হামলা হলে আরও ভয়াবহ জবাব, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পে এখন পর্যন্ত অর্ধ লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ
আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আ.লীগের পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত এখন ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা যায়। পরে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক কর্মীও গণমাধ্যমকে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন। তবে তিনি কবে থেকে সেখানে দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের পাঠদান করছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাইরে চলে যান বা আত্মগোপনে যান দলটির অনেক নেতা। তাদের মধ্যে ডা. প্রাণ গোপাল দত্তও রয়েছেন। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন তার অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য না থাকলেও সম্প্রতি প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে তিনি ভারতে অবস্থান করছেন বলে আলোচনা শুরু হয়েছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত একজন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পরে তিনি রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত