সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণ আবারও আন্দোলনে নামবে। তার দাবি, রাষ্ট্রে যদি আবার স্বৈরাচারী পরিস্থিতি তৈরি হয়, তাহলে গণতন্ত্রপন্থী মানুষ রাজপথে নেমে তার মোকাবিলা করবে।

মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আন্দোলনে জীবন দেওয়া শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে এবং জনগণের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সফল হয়নি। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রয়োজনীয় সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে যে কোনো সময় ফিরতে পারেন। পাশাপাশি তিনি বিএনপির নেতৃত্ব ও তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আলী নেওয়াজকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত