
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং বিএনপির মহাসচিবকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য অনাকাঙ্ক্ষিত।
শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন। তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অন্যতম পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা এবং অতীতেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।
রাশেদ খানের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বের ভূমিকায় ছিলেন না। সে সময় আন্দোলনের মূল নেতৃত্বে অন্যরা ছিলেন এবং সমন্বয়কদের তালিকায়ও তার নাম ছিল না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্যাতন ও দমনপীড়নের মুখোমুখি হয়েছেন, তাদের সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক অবস্থান এক নয়। তার দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ডই ভবিষ্যতে এনসিপির জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।



























