সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সড়কপথে রোববার (১৬ আগস্ট) সকালে এক দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী এই সফরে তিনি জেলা সদরসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

​প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে:

​পাকুন্দিয়ায় পোনা অবমুক্তকরণ (বেলা ১১:৩০): পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

​কটিয়াদীতে হ্যাচারি পরিদর্শন ও মৎস্য পক্ষ উদ্বোধন (বেলা ১২:৩০ – দুপুর ১:০০): কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। বেলা ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

​শোলাকিয়ায় বৃক্ষরোপণ ও উন্নয়ন প্রকল্প (বিকাল ২:৩০): সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

​ফ্যামিলি কার্ড ও অনুদান বিতরণ (বিকাল ৪:০০): জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবেন। একই সাথে বিভিন্ন ব্যক্তির মাঝে অনুদান এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সকল ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

​প্রধানমন্ত্রীর প্রথম আগমনকে ঘিরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা সড়কগুলো দ্রুত মেরামত করেছে স্থানীয় প্রশাসন। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও জনসম্পৃক্ত কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত