সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

চালুর প্রথম দিনেই বনানীতে দুর্ঘটনার কবলে বিআরটিসির ‘মহিলা বাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নারীদের নিরাপদ যাতায়াতে নতুন চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস’ (পিংক বাস) উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী এলাকার নতুন বিমানবন্দর সড়কে ‘বলাকা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিআরটিসির নতুন এই বিশেষ বাসটিকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তেজগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে রুটে বের হওয়ার পরপরই বনানীতে বলাকা পরিবহনের একটি বাস বিআরটিসির পিংক বাসটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার সাথে সাথেই উপস্থিত ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়ে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করে। দুর্ঘটনার পরপরই এই ঘটনার একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ও বিআরটিসির চেয়ারম্যান।

মহিলাদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত সম্পূর্ণ নারী কর্মী দ্বারা পরিচালিত এই সার্ভিসে প্রাথমিক পর্যায়ে ১৪টি বাস যুক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ রুট ছাড়াও চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা এবং বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে এসব বাস যাত্রীসেবা দেবে। পরিবহন খাতে নারীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা সুসংহত করার উদ্দেশ্যে সরকার বিআরটিসির মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত