আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে চোখ জুড়ানো গোল করেছেন ফারহান আলী। তাঁর এই অবিশ্বাস্য গোলটি দেখে মাঠের সতীর্থ হামজার চোখেমুখেও ফুটে উঠেছিল অবিশ্বাস!
খেলার ৫৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে বল পান ফারহান।
এরপর বল পায়ে বাঁ দিক দিয়ে একটু একটু করে ডি-বক্সের ভেতরে প্রবেশ করেন তিনি। একে একে শ্রীলঙ্কার তিনজন ডিফেন্ডারকে দারুণ দক্ষতায় কাটিয়ে ফাঁকা জায়গায় গিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। অসহায় ডি ফেন্ডাররা শুধু চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।
গোল করার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ফারহান। ম্যাচের ৫৩তম মিনিটে এই গোল করার পর সতীর্থ সাদ উদ্দিন ও অন্য খেলোয়াড়েরা তাঁকে মাথায় তুলে নেন এবং জাদুকরী এই পারফরম্যান্সের জন্য দারুণভাবে উদ্যাপন করেন।

