আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ও জনদুর্ভোগ: জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
বিকন মোড় ও ঠিকাদারপাড়া
পানামা মোড় ও সিঙ্গার শোরুম এলাকা
নেসকো অফিস-১ ও নূরপুর
গুপ্তপাড়া ও পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা
খরমপট্টি ব্রিজ ও নার্সারি মাছুয়াপাড়া
বৈরাগীপাড়া ও কামাল কাছনা
চিড়ার মিল ও ভ্যাট অফিস জিএল রায় রোড
আড়ং শোরুম-সংলগ্ন এলাকা
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

