
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট দিয়ে পাশের দেশ ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা দেখতে পেয়ে তাকে সাথে সাথে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, যে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিল সে।
জানা গিয়েছে, তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুলের ছেলে।





























