সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সৌম্যের বিধ্বংসী ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। প্রথম দুই ম্যাচেই হেরে বসেছিল দলটি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। তবুও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলে সৌম্য সরকার ও রিশাদ হোসেনের ডাক পড়ায় রংপুর রাইডার্সের দলে সংকট তৈরি হয়, যা ফাইনাল খেলার সম্ভাবনাকেও অনিশ্চিত করে তুলেছিল।

সেই অনিশ্চয়তা কাটিয়ে রংপুর রাইডার্স ফাইনালে চমৎকার পারফর্ম করে। ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় তারা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স ১৭৮ রানের লক্ষ্য দেয়। জবাবে ভিক্টোরিয়া ১২২ রানেই অলআউট হয়ে যায়, ম্যাচ শেষ হয় ১১ বল বাকি থাকতে। এতে সহজেই ৫৬ রানের জয় পায় রংপুর রাইডার্স।

রংপুরের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন হারমীত সিং, যিনি শিকার করেন ৩টি উইকেট। শেখ মাহেদী এবং সাইফ হাসান নেন ২টি করে উইকেট। এ ছাড়া কামরুল হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট তুলে নেন।

টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে অর্ধশতক পূর্ণ করেন।

টেইলর ৪৯ বলে ৬৮ রান করে আউট হলেও, সৌম্য ব্যাট হাতে দলের দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। শেষ দিকে সাইফ হাসান (৬) ও ম্যাডসেন (১০) দ্রুত আউট হলেও সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে রংপুর রাইডার্স ১৭৮ রানের শক্ত পুঁজি গড়ে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত