সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তামিম ইকবালের বিধ্বংস ইনিংসে উড়ে গেল রাজশাহী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

দীর্ঘদিন পর তামিম ইকবালের ব্যাটিংয়ের পুরোনো রূপ দেখা গেল বিপিএলের মঞ্চে। সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অধিনায়ক তামিম খেলেছেন ঝলমলে এক ইনিংস। তার ব্যাটে ভর করে বরিশাল সাত উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। ওপেনার জিসান আলম খেলেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ৩৯ রান। আর শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ২৩ বলে ৩৭ রান করে দলের রানকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান। বরিশালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহীন আফ্রিদি। চার ওভারে ২০ রান দিয়ে নেন ২টি উইকেট।

জবাবে, বরিশাল শুরুতেই ওপেনার প্রীতম কুমারকে হারায়। তিনি ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্স ১১ বলে ২৪ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে বরিশালের জয় নিশ্চিত করেন অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। তামিমের সঙ্গে মুশফিকুর রহিম ২৪ বলে অপরাজিত ৩৪ রান করে দলের জয় সহজ করেন।

১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর তামিম ইকবাল তার ব্যাটিংয়ের ছন্দ ফিরে পেয়েছেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সুখবর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত