সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

যতো বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের প্রতি জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেন, নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবাইকে আরো শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিকূলতা মোকাবিলা করে জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

তিনি আরও বলেন, আজ ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গ্রাম, শহর এবং প্রবাসীসহ সবার জন্য ঈদ মোবারক জানাই। যারা জামাতে অংশগ্রহণ করতে পারেননি বা বিদেশে অবস্থান করছেন, তাদের প্রতিও রইল শুভেচ্ছা। হাসপাতালের রোগী এবং যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, তারাও আমাদের দোয়ায় অন্তর্ভুক্ত থাকবেন।

প্রধান উপদেষ্টা বলেন, ঈদ হলো ভালোবাসা ও নৈকট্যের দিন। এই দিনে আমরা যেন সবার কাছে ভালোবাসা পৌঁছে দিতে পারি এবং একটি অটুট জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি—এই কামনা করি। যারা নতুন বাংলাদেশের স্বপ্নে নিজেদের উৎসর্গ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান তিনি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন এবং ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান তিলাওয়াত করেন।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত