সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় হা/য়/না ই/স’রায়েলি হা’মলায় নারী ও শিশুসহ আরও ৫৮ জন নিহত, মা/জ’লু’মের আত্মচিৎকারে কাঁপছে ফি’লি’স্তি’নের আকাশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে শুক্রবার ইসরায়েলি বোমা হামলায় নিহতদের স্বজনদের আহাজারি আর ধ্বংসস্তূপের মধ্যেই কেটেছে খ্রিস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডে। একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

হতাহতের বেশিরভাগই গাজা সিটি ও উত্তরাঞ্চলের হলেও রাফাহ ও খান ইউনিসসহ গোটা গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েল। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরায়েলি বাহিনী রাফাহর শাবুরা ও তাল আস-সুলতান এবং গাজার উত্তরাঞ্চলে অভিযান চালায়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, “আমরা গাজায় চূড়ান্ত বিজয়, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করতে কাজ করছি।”

তবে এসব বর্বর হামলার মধ্যেও গাজার খ্রিস্টানরা তাদের বিশ্বাসে অটল থেকে গুড ফ্রাইডে উদযাপন করেছেন। গাজা সিটির একটি গির্জা থেকে ইহাব আইয়াদ বলেন, “প্রতিবছর প্রতিবেশীদের সঙ্গে উদযাপন করলেও এবার কেউই কারো বাড়ি যায়নি। দখলদার বাহিনী আমার আত্মীয়-প্রতিবেশীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। কেউ শহীদ, কেউ বাস্তুচ্যুত—এই শোকের মাঝে উদযাপন অসম্ভব।”

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইস্টার উপলক্ষে আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে অনেক ফিলিস্তিনি জেরুজালেমে যেতে পারেননি।

আল জাজিরা আরও জানায়, পশ্চিম তীরের সালফিট গভর্নরেটের বিদিয়া শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর সহায়তায় ফিলিস্তিনি জনগণের জমি দখলের চেষ্টা করে এবং হামলায় একজন আহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসনের পর পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর জানুয়ারির পর থেকে পশ্চিম তীর থেকে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত