সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সাধনা, সাহস আর ঈমান—ঘোড়ায় চড়ে মক্কায় পৌঁছালেন ৪ হজযাত্রী!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক::এই যুগে যেখানে হজ পালনের জন্য মানুষ উড়োজাহাজে উড়ছে, সেখানেই চার সাহসী মুসলিম দেখালেন এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। ইউরোপ থেকে ঘোড়ায় চড়ে হাজারো মাইল পাড়ি দিয়ে তারা পৌঁছালেন সৌদি আরবের মক্কায়—শুধু হজ পালনের উদ্দেশ্যে।

এই চমকপ্রদ যাত্রার সূচনা হয়েছিল স্পেন থেকে। পথ পাড়ি দিতে হয়েছে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসেডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মতো দেশ। সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই হজযাত্রায় তারা অতিক্রম করেছেন মরুভূমি, পাহাড় ও সীমান্তের দুরূহ পথ।

চারজনের মধ্যে যিনি মূল পরিকল্পনাকারী, তার নাম আবদুল্লাহ হার্নান্দেজ। মাত্র ২৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। ভূগোল অধ্যয়ন করতে গিয়ে কোরআনের আয়াতে প্রভাবিত হয়ে হৃদয়ে স্থান দেন ইসলামী আদর্শকে। তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন—একদিন ঘোড়ায় চড়ে হজে যাবেন, ঠিক প্রাচীন আন্দালুসীয় মুসলমানদের মতো।

তার এই স্বপ্নে সঙ্গী হন দুই বন্ধু—আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ। পরে তাদের দলে যুক্ত হন মরক্কোর এক মুসলিমও। প্রায় ৮ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে তারা সৌদি আরবের আল হাদিথাহ সীমান্তে পৌঁছালে সেখানকার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান সৌদি কফি, ফুল ও রিফ্রেশমেন্ট দিয়ে।

সৌদি হজ কর্তৃপক্ষও জানিয়েছে, যেভাবেই হাজিরা আসুক না কেন—বিমান, জাহাজ বা ঘোড়ায়—প্রত্যেককেই সর্বোচ্চ সেবা দেওয়া হবে।

চার যুবকের এই যাত্রা শুধু একটি হজ পালনের ঘটনা নয়, এটি যেন ইতিহাস আর ঈমানের এক জীবন্ত চিত্র। অনেকে বলছেন, তারা যেন ৫০০ বছর আগের মুসলিম ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটিয়েছেন। তাদের এই সাধনা আর সাহস বর্তমান প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত