সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হামাসের জিম্মি থেকে মুক্তির পর নিজ দেশে ধর্ষণের শিকার মিয়া শেম, জানালেন ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ফিরে নিরাপদ থাকার আশা ছিল তার। কিন্তু বাস্তবতা হল আরও এক দুঃস্বপ্ন। ২৩ বছর বয়সী ফরাসি বংশোদ্ভূত ইসরায়েলি তরুণী মিয়া শেম, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে অপহৃত হয়ে গাজায় বন্দি ছিলেন দীর্ঘ ৫৪ দিন, সেই বন্দিদশা থেকে মুক্তির পর ইসরায়েলেই ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়া জানান, বন্দিদশা থেকে ফিরে তেল আবিবে তার বাসার পাশে এক জিমে ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে পরিচিত এক ফিটনেস ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ হয়। ওই ব্যক্তি তাকে জানান, হলিউডের এক প্রযোজকের সঙ্গে তার পরিচয় আছে এবং মিয়ার বন্দি জীবনের গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলছে।

এই আস্থার জায়গা থেকেই মিয়া তার জিমে তিনটি প্রশিক্ষণ সেশন নেন। এরপর একদিন সেই প্রশিক্ষক তাকে তার বাসায় যেতে বলেন, কারণ ‘প্রযোজক দেখা করতে আসবেন।’ কিন্তু সেই দিনই ঘটে বিভীষিকাময় ঘটনা। মিয়া অভিযোগ করেন, তাকে মাদক খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়।

সাক্ষাৎকারে কাঁপা গলায় মিয়া বলেন, “আমি মনে করতে পারছি না সে কখন ঘরে প্রবেশ করেছে। তবে আমার শরীর জানে কী হয়েছে। আমি দেহে যন্ত্রণার ছাপ অনুভব করি, আর এটাই প্রমাণ আমার সঙ্গে কী হয়েছিল।”

তিনি আরও জানান, অচেতন অবস্থায় ঘরে আরও একজন পুরুষ থাকার সম্ভাবনা ছিল, তবে কিছু স্পষ্ট মনে নেই। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া মিয়া নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন।

মার্চ মাসে মিয়া পুলিশের কাছে অভিযোগ করেন এবং মেডিকেল রিপোর্টে যৌন সহিংসতার প্রমাণ মেলে। অভিযুক্ত ফিটনেস প্রশিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে, যিনি ৩০-এর কোঠায় এবং সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। তার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীসহ বহু সেলিব্রিটি। তবে, প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। তদন্ত এখনও চলমান।

বর্তমানে মিয়া মানসিক চিকিৎসার পাশাপাশি একটি বই লেখার কাজ করছেন, যেখানে তিনি নিজের অভিজ্ঞতা ও এই ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। তিনি বলেন, “অনেক মানুষ আমার গল্প জানতে চায়, তাই আমি বলছি। কিন্তু আমি জানি, আমি এখন আর সেই মানুষটি নই, যে বন্দিদশার আগেও ছিলাম, মুক্তির পরও হতে চেয়েছিলাম।”

সূত্র: Times of Israel

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত