সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বললেন ডোনাল্ড ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সরব হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলাকে সরাসরি “লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে চলমান সংঘাত দ্রুতই শেষ হবে।

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে ভারতের হামলার দাবি করা হলেও পাকিস্তান জানিয়েছে, পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওভাল অফিসে ঢোকার ঠিক আগমুহূর্তে আমরা এই হামলার খবর পেলাম। এটা সত্যিই লজ্জাজনক।” তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষ বহু দশক ধরে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িত। কেউ চাইবে না এই সংঘাত আর দীর্ঘায়িত হোক। এটা যেন দ্রুতই শেষ হয়, সেটাই আশা করি।”

ট্রাম্প বলেন, “আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন তারা প্রায় এক শতাব্দী ধরে বিরোধে লিপ্ত। শান্তিপূর্ণ সমাধানই হতে পারে এই উত্তেজনার একমাত্র পথ।”

এদিকে, পাকিস্তানে হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকট নিরসনে ভারত ও পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সংঘাত শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তাই মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক মহল এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত