সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারতের ২৬ স্থানে ভয়াবহ ড্রোন হামলা চালাল পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার ভারতের অন্তত ২৬টি স্থানে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থানে এই হামলা চালানো হয় বলে জানায় দেশটির সেনাবাহিনী।

ভারতের প্রতিরক্ষা সূত্র জানায়, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে শুরু করে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের ভুজ পর্যন্ত অন্তত ২৬টি স্থানে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন প্রবেশ করে। লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, নিরাপত্তা চৌকি ও জনবহুল এলাকাগুলো।

ড্রোনগুলো যেসব এলাকায় দেখা গেছে তার মধ্যে রয়েছে বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালার নিকটবর্তী অঞ্চল।

ভারতীয় সেনাবাহিনী জানায়, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলার চেষ্টাগুলো প্রতিহত করা হচ্ছে। সীমান্ত অঞ্চলের জনগণকে ঘরের ভেতরে অবস্থান করতে এবং সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ভারত সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় এবং পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে। এর প্রতিক্রিয়ায় শনিবার ভোরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান মারসুস’ শুরু করে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারতের তৈরি এবং ইসরায়েলি প্রযুক্তিনির্ভর ২৯টি ড্রোন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরে এসব ড্রোন ভূপাতিত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত