সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

কিভাবে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেল সুদূর গ্রামের দুই কিশোর কিশোরী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী নভেম্বর মাসে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ কপ ৩০। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় সমাধান খুঁজতে প্রায় ১৫০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন।

এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সাতক্ষীরার দুই কিশোর কিশোরী নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। তারা উপকূলীয় অঞ্চলে বসবাসরত শিশুদের জীবনের বাস্তব পরিস্থিতি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক দম্পতি শহীদুল ইসলাম ও জেসমিনের মেয়ে নওশীন ইসলাম প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা নুর আহমেদ জিদান সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু–সংকট মোকাবিলা এবং সচেতনতা কার্যক্রমে যুক্ত আছেন।

এই দুই শিশু প্রতিনিধি জাগ্রত যুব সংঘ JJS, Children Forum on Climate Change and DRR এবং KNH BMZ এর সহযোগিতায় কপ ৩০ এ অংশ নিচ্ছে। তারা ১৪ নভেম্বর “Children in Crisis” শীর্ষক সেশনে Youth Pavilion Panel Discussion এ বক্তব্য দেবে।

নওশীন ইসলাম বলেন, উপকূলের ক্ষতিগ্রস্ত শিশুদের জীবন বাস্তবতা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি। শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে উন্নত দেশগুলোর মনোযোগ আকর্ষণ করারও চেষ্টা করবেন।

নুর আহমেদ জিদান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন।

নওশীনের বাবা শহীদুল ইসলাম বলেন, তার মেয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের কথা বলবে জেনে তিনি গর্বিত। মেয়ের সফল অংশগ্রহণের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

বিশ্লেষকদের মতে, নওশীন ও জিদানের অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের শিশুদের কণ্ঠ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ থেকে ১১ নভেম্বর রওনা হয়ে তারা ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কপ ৩০ এ অংশ নেবে এবং ১৭ নভেম্বর দেশে ফিরবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত