সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনৈতিক ঈর্ষা থেকে জামায়াত কর্মীর ওপর কুপিয়ে হামলা, গুরুতর আহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের কুপিয়ে জখম করার ঘটনায় নূরে আলম মুন্সী (৩০) নামের ওই কর্মী বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত নূরে আলম মুন্সী ফরিদপুর-৪ আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।

জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ফরিদুল হুদা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী প্রচারণা চলাকালে অজ্ঞাত তিনজন দুর্বৃত্ত নূরে আলম মুন্সীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক ঈর্ষা থেকেই এই হামলা চালানো হয়েছে। জামায়াত নেতারা দাবি করেন, নির্বাচনী মাঠে জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জামায়াত নেতারা আরও বলেন, সহিংসতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলেও জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। একই সঙ্গে প্রশাসনের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আহত নূরে আলম মুন্সীর বাবা ইলিয়াস মুন্সী জানান, তার ছেলে দীর্ঘ দুই মাস ধরে দিনরাত নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিল। ঘটনার দিন সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেব চেয়ারম্যানের বাড়ির রাস্তার কাছে মোবাইলে কথা বলার সময় একটি গাড়িতে করে আসা তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলার পর প্রায় ২০ মিনিট তিনি রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, হামলার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রিপন সিকদার, পৌর সাংগঠনিক সম্পাদক লিটু খন্দকার, জামায়াত নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত