সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন হবে: তারেক রহমান

Our Times News

বিএনপি সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী নির্বাচনে সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু নির্মাণ বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন এবং ভোলায় মেডিকেল কলেজের কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মঙ্গলবার বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়েই বরিশাল বিভাগ ঘোষণাসহ এ অঞ্চলের বহু গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ শুরু হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের কারণে অনেক প্রকল্প অসম্পন্ন রয়ে গেছে। এসব কাজ শেষ করতে হলে জনগণের সমর্থনে বিএনপিকে আবার রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বরিশাল ও ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি বরিশাল-ভোলা সেতু। এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণে বাড়বে। বিএনপি সরকার গঠন করলে এই সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

নদীভাঙনকে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, নদীভাঙনের কারণে বহু মানুষ তাদের বসতভিটা, আবাদি জমি ও পূর্বপুরুষের স্মৃতি হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষক ও মৎস্যচাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী হিমাগার স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। তরুণ ও যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্প স্থাপন, প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং ভোলার গ্যাসসম্পদ কাজে লাগিয়ে নতুন কর্মক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসা পায়, সে জন্য গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এতে মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজ হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বেকার সমস্যা সমাধানে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত