সর্বশেষ
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
পতনের পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা
দেবিদ্বারে নির্বাচনী ব্যানারে আগুন: হামলার তীব্র নিন্দা ও তদন্তের দাবি
বড় পতনের পর আজ থেকে নতুন দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু
প্রয়োজনে জীবন দেব, তবু জুলাই কাউকে দেব না: ডা. শফিকুর রহমান
মোদি রাশিয়ার তেল কেনা বন্ধে সম্মত, যুক্তরাষ্ট্র – ভারতের বাণিজ্যে নতুন মোড়: ট্রাম্প
বিএনপির অনেক নেতাকর্মী ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন: ডাকসু ভিপি সাদিক কায়েম
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল যেখানে
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাখ্যা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের স্বপ্ন ও সমস্যার কথা
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক সংবাদ
খেলার খবর
জাতীয় সংবাদ
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশংসায় ভাসিয়ে আসিফের আবেগঘন পোস্ট ভাইরাল

সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাখ্যা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মেয়াদের শেষ পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি স্বাক্ষর নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এসব উদ্যোগ অন্তর্বর্তী সরকারের চলমান প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরবর্তী সরকার এসব প্রতিরক্ষা চুক্তি অব্যাহত না রাখলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কী হবে, এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ভবিষ্যৎ সরকার কী সিদ্ধান্ত নেবে, তা অনুমানের বিষয়। কোনো সরকারের পক্ষে পরবর্তী সরকারের সিদ্ধান্ত আগাম নির্ধারণ করা সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সব দেশে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা নেই। তাই বিভিন্ন দেশের কাঠামোর সঙ্গে তুলনা করা সব সময় যৌক্তিক নয়।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার ছিল রাষ্ট্রীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জাতীয় নির্বাচন আয়োজন। তবে এই সময়ের মধ্যে প্রতিরক্ষা খাতে সক্রিয় উদ্যোগ নেওয়ায় সরকারের সমালোচনাও হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপনে জিটুজি চুক্তি, পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, চীন থেকে জে-১০ সিই যুদ্ধবিমান, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার ক্রয়ের উদ্যোগ নেয়। পাশাপাশি ৬৫০ কোটি টাকার প্রকল্পে যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর কাজও হাতে নেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৫:৪৬
এশা রাত ৭:০৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৫:৪৬
এশা রাত ৭:০৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত