সর্বশেষ
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার

নির্বাচিত হলে খেলাধুলার উন্নয়নে বড় পদক্ষেপ নেবে বিএনপি: আমীর খসরু

Our Times News

আমীর খসরু ক্রীড়াঙ্গন নিয়ে বক্তব্য দিচ্ছেন

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন রাজনীতির আলোচনায় অর্থনীতি, জ্বালানি ও শাসনব্যবস্থা প্রাধান্য পাচ্ছে, তখন খেলাধুলাকে ভিন্ন মাত্রায় সামনে এনেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারে গেলে ক্রীড়াঙ্গনকে ‘সফট পাওয়ার’ ও ‘স্পোর্টস ইকোনমি’র অংশ হিসেবে গড়ে তোলার বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

রোববার চট্টগ্রাম বন্দর শহীদ ফজলুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নিয়ে একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। খেলাধুলাকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে ক্রীড়াবিদ, সংগঠক ও সংশ্লিষ্টদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলাতেও গণতন্ত্র থাকতে হবে। ক্রীড়াঙ্গনের মানুষদের কথা শোনা ছাড়া কোনো পরিকল্পনাই পূর্ণতা পায় না।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, মাঠ সংকট নগরীর বড় সমস্যা। বর্তমানে ৪১টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১১টিতে খেলার মাঠ রয়েছে। বাকি ওয়ার্ডগুলোতেও পর্যায়ক্রমে মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর কথাও জানান তিনি।

খেলাধুলাকে অর্থনীতির সঙ্গে যুক্ত করে আমীর খসরু বলেন, খেলা বাড়লে দর্শক বাড়বে, টিকিট বিক্রি হবে, লেনদেন বাড়বে, এভাবেই তৈরি হবে স্পোর্টস ইকোনমি। এই অর্থনীতির প্রসারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তার ভাষায়, ক্রিকেট, ফুটবল, হকি বা ভলিবলের মতো খেলাগুলো ঘিরে যে আর্থিক কার্যক্রম হয়, সেটিই দেশের সামগ্রিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দেশের তরুণদের প্রতিভার অভাব নেই। প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, সুযোগ এবং সঠিক ব্যবস্থাপনা। খেলাধুলাকে জনপ্রিয় করতে পারলে শুধু সুস্থ সমাজই নয়, শক্তিশালী অর্থনীতিও গড়ে তোলা সম্ভব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত