সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত, পুরান ঢাকায় নিহত ৩

Our Times News

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুরান ঢাকার ধ্বংসপ্রাপ্ত ভবন

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমাদের টিম নিশ্চিত করেছে। সেখানে আমাদের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

অন্যদিকে, পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। নিহতরা সড়ক দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, “নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ চালাচ্ছেন।”

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। রাজধানীর বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও বড় ধরনের ধ্বংসের খবর পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত