সর্বশেষ
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দায়ের
দেশে আবারও বেড়েছে সোনার দাম
নেকাবধারী নারীদের ভোটার পরিচয় যাচাইয়ে মুখ দেখানো বাধ্যতামূলক
মির্জা আব্বাস সন্ত্রাস ও চাঁদাবাজদের গডফাদার: নাসির উদ্দিন পাটওয়ারী
নির্বাচনের দিনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে নাহিদ ইসলামের আহ্বান
নির্বাচনের আগে সাংবাদিকদের সতর্ক করলেন সারজিস আলম: নিরপেক্ষ থাকার আহ্বান
নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখুন, বিএনপি প্রার্থীর বক্তব্যে ইসি সতর্কবার্তা
শেষ মিছিলে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা
তুচ্ছ বিরোধে নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি: শিশির মনির
নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, যেসব যান চলবে
নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান
গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত: লুৎফুজ্জামান বাবর
দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
তিন বোনকে বিয়ে করে বাবা! একসাথে তিন কিশোরীর আ’ত্মহত্যা নিয়ে ভ’য়ংকর লোমহর্ষক রহস্য ফাঁস হতে যাচ্ছে

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, যেসব যান চলবে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার আলোকে।

এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন পরিচালনার স্বার্থে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। একইভাবে জরুরি চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্যও বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। পাসপোর্ট ও টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতে বাধা থাকবে না।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি এবং নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে ছোট যানবাহন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরাও অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এ বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত