সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি: শিশির মনির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। বরং এখনো আগ্রাসী পদ্ধতিতেই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করলে মনে হয়, পুলিশ পরিস্থিতি সামাল দিতে বুদ্ধি ও কৌশলের পরিবর্তে শক্তি প্রয়োগকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং জড়িতদের জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। ওইদিন বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় আন্দোলনকারীরা সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ একাধিক ব্যক্তি আহত হন।

এ প্রসঙ্গে শিশির মনির বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তিনি সমর্থন করেন না। সামনে জাতীয় নির্বাচন থাকায় এ ধরনের কর্মসূচি নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তবে একই সঙ্গে তিনি বলেন, আন্দোলনকারীদের ওপর পুলিশের যেভাবে আক্রমণ চালানো হয়েছে, সেটিও গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি আরও শান্ত ও কৌশলীভাবে নিয়ন্ত্রণ করা যেত। ৫ আগস্টের ঘটনার পর পুলিশ যে শিক্ষা নেওয়ার কথা ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত