সর্বশেষ
ফেনীতে নির্বাচনি বিরোধে জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকেও হেনস্তার অভিযোগ
নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
পরিচ্ছন্ন ও পরিকল্পিত এলাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজ হাতে পোস্টার সরালেন জামায়াত আমির
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন তারেক রহমান
রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের নতুন ইতিহাস! দামের সিমা অতিক্রম করার আগেই কিনুন আর চটজলদি যেনে নিন ভরি কত হলো?
৩০ আসনে ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান
আমাকে মেরে ফেলার পরিস্থিতি তৈরি করা হয়েছে: আখতার হোসেন
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি, মোদী বিরোধী আন্দোলনকারীরা মেনে নিবে?
গণভোটের চূড়ান্ত গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯%, ৪ কোটি ৮২ লাখেরও বেশি সমর্থন
এ নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত হয়েছে, ভবিষ্যতের জন্য মাইলফলকঃ ইইউ পর্যবেক্ষণ মিশন
কুষ্টিয়ায় নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধা
তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামাতের আমিরের
ডাকসু নেতাকে হত্যার হুমকি, শাহবাগ থানায় জিডি

রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের নতুন ইতিহাস! দামের সিমা অতিক্রম করার আগেই কিনুন আর চটজলদি যেনে নিন ভরি কত হলো?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিশ্ব অর্থনীতির অস্থিরতা আর ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে আবারও নতুন ইতিহাস গড়ল স্বর্ণ। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,০৪১.৮০ ডলারে।

একদিন আগেও মার্কিন শেয়ারবাজারে ধসের প্রভাবে দাম ৫ হাজার ডলারের নিচে নেমে গেলেও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বাড়ায় তা দ্রুত ঘুরে দাঁড়ায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে ৫,০৪৬.৩০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রুপার বাজারেও বড় উত্থান দেখা গেছে। রুপার দাম ৪.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৮.৫৯ ডলারে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রুপা প্রথমবারের মতো ১০০ ডলারের রেকর্ড স্পর্শ করেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ৫ হাজার ডলার স্বর্ণের জন্য একটি মানসিক সীমা। এটি স্থায়ীভাবে অতিক্রম করলে সামনে আরও বড় উত্থানের সম্ভাবনা তৈরি হবে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সুদহার নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব কমার তথ্য বাজারে নতুন বার্তা দিয়েছে। ধারণা করা হচ্ছে, Federal Reserve জুন মাসে নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমাতে পারে। সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে এবং সুদহার নিম্নমুখী হলে স্বর্ণের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৬ সালে স্বর্ণ কি ৭,০০০ ডলার ছাড়াবে?

London Bullion Market Association তাদের বার্ষিক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৭,১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে J.P. Morgan এবং Goldman Sachs স্বর্ণের লক্ষ্যমাত্রা ৫,৪০০ থেকে ৬,০০০ ডলারের মধ্যে নির্ধারণ করেছে।
বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা ক্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা দামকে আরও উঁচুতে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে ভরি প্রতি কত হতে পারে?
আন্তর্জাতিক বাজারে দাম ৫,০৪৬ ডলার হলে, ডলার রেট ও আমদানি খরচ বিবেচনায় বাংলাদেশে ভরি প্রতি স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁতে পারে। তবে সুনির্দিষ্ট ভরি দর নির্ভর করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণার ওপর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত