সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৫৩ আসনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত জামায়াত জোটের প্রার্থীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ৬৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হন। নির্বাচন সামনে রেখে সরকার গঠনের প্রত্যাশা নিয়ে প্রচারে ব্যাপক সাড়া মিললেও ফল ঘোষণার পর দলটির ভেতরে পর্যালোচনা শুরু হয়েছে। বিভিন্ন আসনে ফল গণনায় কারচুপিসহ অনিয়মের অভিযোগ করেছে জামায়াত।

দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. যোবায়ের আহমদ জানান, ৫৩টি আসনে জামায়াত জোটের প্রার্থীরা ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এসব আসনে জয় পেলে দলটির আসন সংখ্যা প্রায় ১২০টিতে পৌঁছাতে পারত বলে তিনি দাবি করেন। সংশ্লিষ্ট প্রার্থীরা এ বিষয়ে নির্বাচন কমিশন-এ অভিযোগ জমা দেবেন বলেও জানান তিনি।

জামায়াতের এক নির্বাচনি কর্মী অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। তার দাবি অনুযায়ী, একটি আসনে শতাধিক কেন্দ্র থাকায় প্রতি কেন্দ্রে অল্পসংখ্যক জাল ভোট হলেও তা সামগ্রিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

সূত্র অনুযায়ী, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দুই হাজার ৬০৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-৭, পিরোজপুর-২সহ একাধিক আসনে জামায়াত ও জোটভুক্ত দলের প্রার্থীরা তিন হাজার থেকে নয় হাজার ভোটের ব্যবধানে হেরে যান। কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী মাত্র ৯২৯ ভোটের ব্যবধানে পরাজিত হন বলেও জানানো হয়েছে।

এছাড়া দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, বরগুনা, ঝালকাঠি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসনেও জামায়াত ও জোটভুক্ত প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

জামায়াতসহ ১১ দলীয় জোট জানিয়েছে, কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলাফল পর্যালোচনা করে যেখানে ত্রুটি পাওয়া যাচ্ছে সেখানে কমিশনে অভিযোগ জানানো হচ্ছে। এরই মধ্যে কয়েকজন প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল স্থগিত ও পুনর্গণনার দাবি তুলেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত